Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 10:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি) এর আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হবে বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে যা যা করনীয়, তা করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে।

বৃহস্পতিবার এ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এর উপস্থিতিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি) এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এসময় কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান ও জুয়েল আরেং উপস্থিত ছিলেন।

কমিটি বিকেএসপির বিভিন্ন বিভাগ ও ইভেন্ট প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে ছাত্র-ছাত্রীদের খাবার ম্যানু ও হোস্টেলের পরিবেশ  মানসম্মত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

বিকেএসপিকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে যা যা করনীয় সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে মর্মে সভাপতি জানান।

পরিদর্শনকালে বিকেএসপির মহাপরিচালক, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

(এমআইআর/এসএএম/ ১৯ অক্টোবর ২০১৯)