Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 04:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় আনা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত বিএনপির এমপি এবং দলটির যুগ্ম মহাসচিব। রায়ে পলাতক আসামি চ্যানেল ৯-এর এমডি এনায়েতুর রহমান বাপ্পীকে ২ বছর সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এ ছাড়া পলাতক আসামি ইশতিয়াক সাদেককে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৪০ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

(এমআইআর/ ২১ অক্টোবর ২০১৯)