Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 14:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ক্রিকেটারদের দাবি-দাওয়া থাকলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী।

সোমবার প্রথম শ্রেণির এবং জাতীয় দলের ক্রিকেটাররা একত্র হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। মোট ১১ দফা দাবিতে ধর্মঘট করছেন ক্রিকেটাররা।

বোর্ডের কাছে প্রস্তাব এলে সেগুলো বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা ওদের কথা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটাররা এখনও আমাদের কাছে এসব বিষয় উপস্থাপন করেনি। খেলোয়াড় এবং বোর্ড আলাদা নয়। ওরা আমাদেরই অংশ। ওদের কোনও দাবি-দাওয়া থাকলে আমরা অবশ্যই সেগুলো দেখবো।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে সোমবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে আসা সাকিব আল হাসান। এসময় বিভিন্ন দাবি উপস্থাপন করেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ আরও অনেকে।’

(এসএএম/ ২১ অক্টোবর ২০১৯)