
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এক একর জমি বরাদ্দ পাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রাণলয়ের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষ আইটিসিকে ভাড়া ভিত্তিতে এ জমি বরাদ্দ করবে।
বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত। এখানে জমি বরাদ্দের জন্য কোম্পানিটিকে অগ্রীম ২ লাখ ৫৭ হাজার ২৯০ টাকা জমা করতে হবে।
আইটিসিকে প্রতি বর্গ কিলোমিটারে ৫ মার্কিন ডলার ভাড়া দিতে হবে। ৩ বছর পর এই ভাড়া পু:ননির্ধারণ করা হবে। তখন ভাড়া প্রতি বর্গমিটারে ২ মার্কিন ডলার নির্ধারণ করা হবে।
(এসএএম/ ২৪ অক্টোবর ২০১৯)