Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 20:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী:  নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটিকে সংবর্ধনা জানিয়েছে কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার সন্ধায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধণা অনুষ্ঠানে নরসিংদী প্রেসক্লাবের নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য, সাধারণ সদস্যসহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জেলার প্রায় সকল সংবাদকর্মীদের পদচারণায় সংবর্ধণা অনুষ্ঠানটি  এক মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নরসিংদীর কৃতি সন্তান ফরিদা ইয়াছমিন।

বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা তারেক আহেম্মদ’র সভাপতিতে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী ইন্ডিপেন্ডেট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ মন্টি, শিক্ষক প্রতিনিধি মোসলেহ উদ্দিন।

অনুষ্ঠানে নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সকল সদস্যকে ক্রেস্ট প্রদান  ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককেও ক্রেষ্ট প্রদান করেন।

পরে উপস্থিত সাংবাদিকরা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

(এসএইচআর/এসএএম/ ২৬ অক্টোবর ২০১৯)