Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 11:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে  পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৩.৮৪ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.২২ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১০টায়, নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ নভেম্বর।

(এমআইআর/এসএএম/ ২৬ অক্টোবর ২০১৯)