Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 22:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ভোলা: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় নিরীহ কৃষকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার কাছ থেকে তারা ৫০ হাজার টাকা ছিনতাই করেছে বলেও জানা গেছে।

পশ্চিম ইউনিয়ন মালেরহাট ২ নং ওর্য়াডের বেপারী বাড়ির মৃত মফিজল হক বেপারীর ছোট ছেলে ইউনুস আলম এর উপর স্থানীয় প্রভাবশালী সন্ত্রাস ও উগ্রবাদী মানিক মোরাদ্দার ও কালাম মোরাদ্দারা হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ১২ টায় কৃষক ইউনুস আলম নিজ বাড়ি থেকে সুপারি বিক্রির লক্ষে বাজারে যাওয়ার পথে বালুর মাঠে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাস ও উগ্রবাদী মানিক মোরাদ্দার, কালাম মোরাদ্দার, মানিক মোরাদ্দারের ছেলে পারবেজ ও ভাগ্নে সপনরা ইউনুস আলমের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৫ হাজার টাকা সমপরিমাণ সুপারি ছিনিয়ে নেওয়ার লক্ষে এলোপাথাড়ি লাঠি সোঁটাদিয়ে হামলা করে। এতে ইউনুস আলম গুরুতর আহত হয়,আহত ইউনুস আলমকে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ইউনুস আলম ভোলা সদর হাসপাতালে পুরুষ সার্জারী ওর্য়াডে চিকিৎসারত আছেন।

ইউনুস আলম এর বড় ভাই বলেন, আমার ভাই কৃষিকাজ করে, এলাকায় তার কোন শত্রুনেই সে গ্রামেবাড়িতে ধান, সুপারির বিক্রি করে কোন রকম জিবন চালায়। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই প্রভাবশালী সন্ত্রাস ও উগ্রবাদী মানিক মোরাদ্দার, কালাম মোরাদ্দার, মানিক মোরাদ্দারের ছেলে পারবেজ ও ভাগ্নে সপনরা আমার ভাইর কাছে সুপারি বিক্রি করা নগদ ৫০ হাজার টাকা ও ৫ হাজার টাকা সমপরিমাণ সুপারি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে মানিক মোরাদ্দার ও কালাম মোরাদ্দারদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

(এসএএম/ ২৬ অক্টোবর ২০১৯)