Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 Jun 2026 23:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মুনলাইট’। রীতি অনুযায়ী সব শেষেই ঘোষণা করা হলো সেরা ছবির নাম। কিন্তু ওয়ারেন বেটি ভুল করে ঘোষণা করে বসলেন ‘লা লা ল্যান্ড’ ছবির নাম।

‘লা লা ল্যান্ড’ দলেরই একজন ভুলটি ধরিয়ে দিয়ে নিজেদের হাতে তুলে নেওয়া অস্কার দিয়ে দিলেন ‘মুনলাইট’-এর প্রযোজকদের হাতে। পুরস্কার প্রদানকারী চলচ্চিত্র ব্যক্তিত্ব ওয়ারেন বেটি ভুলের ব্যাখ্যা দিয়ে বলেন, আমার হাতে সেরা ছবির বিজয়ীর নামের বদলে সেরা অভিনেত্রীর নামের কার্ডটি ধরিয়ে দেওয়া হয়েছিল।’

সেরা চলচ্চিত্র বিভাগে ‘মুনলাইট’সহ মনোনয়ন পেয়েছিল ‘অ্যারাইভাল’, ‘ফেন্সেস’, ‘হ্যাকসো রিজ’, ‘হেল অর হাই ওয়াটার’, ‘হিডেন ফিগার্স’, ‘লায়ন’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ এবং ‘লা লা ল্যান্ড’। আলোচনায় এগিয়ে ছিল ‘লা লা ল্যান্ড’। তবে সবাইকে পেছনে ফেলে পুরস্কার তুলে নিল ‘মুনলাইট’।

(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৭)