Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 20:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: সদ্য আত্নপ্রকাশ করা সেচ্ছাসেবী সংগঠন নরসিংদী’র বাতিঘরের কমিটি গঠন করা হয়েছে। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ লুৎফর রহমান সরকারকে সভাপতি, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাতিঘরের স্বপ্নদ্রষ্টা মো: মাজহারুল পারভেজ মন্টিকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

সোমবার বিকেলে শহরের উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একপর্যায়ে সভাটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় নরসিংদী প্রেসক্লাব। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু নিবারন চন্দ্র রায়, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যাপক ডঃ মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি বাবু মাখন দাস, নরসিংদী বিয়াম জিলা স্কুলের প্রিন্সিপাল প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি ডা: গোলাম দস্তগীর, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এ কে ফজলুল হক, নরসিংদী জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ইসহাক খলিল বাবু, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, অধ্যাপক মহসিন খোন্দকার ও বিভিন্ন উপজেলা থেকে আগত গুণী ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ লুৎফর রহমান সরকারকে সভাপতি, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাতিঘরের স্বপ্নদ্রষ্টা মো: মাজহারুল পারভেজ মন্টিকে সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হোসেন  ‍ভূঞাকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করেন অধ্যক্ষ মশিউর রহমান মৃধা। পরে বাবু নিবারন রায়ের নেতৃত্বে নতুন কমিটি মোমবাতিতে জালিয়ে বাতিঘরের মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, ইতোমধ্যে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা সেতেরা বাহার, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক বাবু নিবারন চন্দ্র রায়, ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সমন্বয়ে সংগঠনটির পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে নরসিংদীর বিভিন্ন উপজেলা পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নেও কমিটি গঠন করা হবে বলে জানান, বাতি ঘরের স্বপ্নদ্রষ্টা মো: মাজহারুল পারভেজ মন্টি।

(এসএইচআর/ এসএএম/ ২৯ অক্টোবর ২০১৯)