Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 05:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পূর্ব-ঘোষিত ‘প্রোমোশনাল রিওয়ার্ড প্রোগ্রাম ’ এর আওতায় শীর্ষ ৫০ টার্মিনালকে পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

গত ২১ অক্টোবর সিএসইর ঢাকা অফিসে এবং ২৩ অক্টোবর চট্টগ্রাম অফিসে সংশ্লিষ্টদেরকে এ পুরষ্কার প্রদান করা হয়।

এক বিজ্ঞপ্তিতে সিএসই জানায়, পাঁচটি নির্দিষ্ট নির্ণায়ক-শীর্ষ দশ ভেলিড অর্ডার প্লেসিং টার্মিনাল, সর্বোচ্চ র্টানওভারের উপর ভিত্তি করে শীর্ষ ১০ টার্মিনাল, সর্বোচ্চ র্টানওভারের উপর ভিত্তি করে শীর্ষ ১০ ব্রাঞ্চ, অতিরিক্ত টার্নওভারের উপর ভিত্তি করে শীর্ষ ১০ টার্মিনাল এবং শীর্ষ ১০ টার্মিনাল যা পূর্ববর্তী মাসে ইনঅ্যাক্টিভ ছিল কিন্তু প্রোমাশনাল চলাকালীন সময়ে এক্টিভ ছিল, এর উপর ভিত্তি করে এই পুরষ্কার প্রদান করা হয়।

এই প্রোগ্রামের আওতায় মোট ৮০ জন অথোরাইজড রিপ্রেজেনটেটিভ এবং ২০ জন ব্রাঞ্চ ম্যানেজারকে অঞ্চল ভেদে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরষ্কার প্রদান করা হয়। এই প্রোগ্রামে লংকাবাংলা সিকিউরিটিজ, কবির সিকিউরিটিজ, বি রিচ, আইডিএলসি সিকিউরিটিজ, রেমন্স ইনভেস্টমেন্টস, এনসিসিবি সিকিউরিটিজ, সালটা ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং সিকিরিউটিজ, মিনহার সিকিউরিটিজ, হিলসিটি সিকিরিউটিজ, লোটাস শেয়ারজ, অ্যাবাকাস সিকিরিউটিজ, পিএইচপি সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিরিউটিজ এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ( ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে অনান্যের মধ্যে একেএম শাহরোজ আলম, ডিজিএম এন্ড হেড অব মার্কেটিং এন্ড বিজনেস প্রোমোশনস, মো. নাহিদুল ইসলাম খান, ডিজিএম এন্ড হেড অব ট্রেড মার্কেটিং, মো. আদনান আব্দুর রকিব, ম্যানেজার এন্ড হেড অব ট্রেক অ্যাফেয়ার্স উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

সম্মানিত অথোরাইজড রিপ্রেজেনটেটিভদের স্বত:স্ফুর্ত অংশগ্রহন এবং আগ্রহের ভিত্তিতে সিএসই ভবিষ্যৎতেও এ ধরনের পুরষ্কার ভিত্তিক প্রোমোশনাল প্রোগ্রামের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

(এমএএম/ ২৯ অক্টোবর ২০১৯)