Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 06:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। এরমধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০০ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫.৩২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৭২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, সকাল ১০টায়, ডেল্টা লাইফ কনফারেন্স সেন্টার, ডেল্টা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

(এমএএম/ ২৯ অক্টোবর ২০১৯)