
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১.৩৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০.০৫ টাকা।
এদিকে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০.১০ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.১৭ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২০৭.৫১ টাকা।
(এমআইআর/ ৩১ অক্টোবর ২০১৯)