Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 23:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ভারতের পেট্রাপোল বন্দরের সার্ভার ত্রুটির কারনে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে।

শনিবার দুপুরের পর  থেকে ইন্টারনেট সার্ভারে এ ত্রুটি দেখা দিলেও এখনও পর্যন্ত ঠিক হয়নি।আর এরফলে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশমুখি শত শত ট্রাক পন্য নিয়ে দাঁড়িয়ে আছে। অপরদিক রফতানি মুখী পন্য নিয়ে বেনাপোলেও দাঁড়িয়ে  আছে শতাধিক গাড়ি। আমাদিনকৃত অধিকাংশ গাড়ি গার্মেন্টস শিল্পের কাঁচামাল নিয়ে আটকা পড়েছে ওপারে। তবে বেনাপোল বন্দরের স্বাভাবিক কার্যক্রম লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে।

বেনাপোল বন্দর এর উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, পেট্রাপোল বন্দরের ইন্টারনেট সার্ভার ত্রুটির জন্য এ সমস্যা দেখা দিয়েছে।  পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র জানান আমাদের বন্দরে অনলাইন সিস্টেম বিকল হয়ে পড়ায় গতকাল শনিবার দুপুর থেকে বাংলাদেশের সাথে পেট্রাপোল বন্দরের আমদানি রফতানি বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার সুপারেনটেনডেন্ড নাসিদুল হক বলেন, ভারতের পেট্রাপোল ইন্টারনেট সার্ভার ত্রুটির কারনে আমদানি পন্য প্রবেশ করছে না। তবে বিশেষ ব্যবস্থায় কিছু পচনশীল পন্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

(এমআই/এসএএম/ ০৩ নভেম্বর ২০১৯)