Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 02:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চিপসের প্যাকেটের ভেতরে শিশু-খেলনা না ঢোকাতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

একইসঙ্গে খেলনাযুক্ত যেসব চিপস বাজারজাত করা হয়েছে তা প্রত্যাহারে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

এ রিটের আবেদনকারীর আইনজীবী মো. মনিরুজ্জমান।

তিনি জানান, বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

এডভোকেট মো. মনিরুজ্জামান বলেন, অ্যাবসেন্ট মাইন্ডে বাচ্চারা যখন চিপস খায় তখন খেলনাটা তাদের পেটে ঢুকে যায়। এটা খুবই অ্যালার্মিং।

প্রতিবেশী দেশে দু’টি বাচ্চা মারা গেছে বলে আমরা প্রতিবেদন পেয়েছি। আমরা আশংকা করছি, আমাদের দেশের কোনো শিশু চিপসের প্যাকেটে যে প্ল্যাস্টিকের খেলনা থাকে সেটা খেয়ে ফেললে হয়তো এরকম পরিস্থিতি হতে পারে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এ কারণে রিট করেছি।

রিটে বিবাদী করা হয়েছে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিন লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিংকে।

(এমআইআর/ ০৪ নভেম্বর ২০১৯)