Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 05:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক,  বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত নতুন শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের শুরুর দিন থেকেই সার্কিট ব্রেকার কার্যকর হবে।

মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৪তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেনদেনের প্রথম দিকে নতুন তালিকাভুক্ত শেয়ারের উচ্চমূল্য থাকায় এনআরবি কোটাসহ লটারিতে প্রাপ্ত বিনিয়োগকারীগণ প্রাথমিক শেয়ারসমূহে উচ্চমূল্যে বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যান। পরবর্তীতে নতুন তালিকাভুক্ত শেয়ার তার প্রথম দিনের উচ্চ মূল্য ধরে রাখতে পারেন না। ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় ও সূচকের ওপর ঋণাত্মক প্রভাব পড়ে এবং বাজার তার স্বাভাবিক গতি হারায়।

এমতাবস্থায় ডিএসই’র প্রস্তাবনার প্রেক্ষিতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নতুন শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের শুরুর দিন থেকে সার্কিট ব্রেকারের আওতায় থাকবে। প্রথম দিন ইস্যুমূল্যে ৫০% এবং দ্বিতীয় দিন (লেনদেনকৃত শেয়ারের রেফারেন্স মূল্য/বিগত দিনের সমাপ্ত মূল্য/ সমন্বিত প্রারম্ভিক মূল্য) এর ওপর ৫০% হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। পরবর্তীতে তৃতীয় লেনদেনের তারিখ হতে স্বাভাবিক হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে।

(এমআইআর/এসএএম/ ০৫ নভেম্বর ২০১৯)