Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 08:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের  (জুলাই-সেপ্টেম্বর’১৯)  অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের প্রাথমিক গণপ্রস্তাবের  (আইপিও) আবেদন গ্রহনকারী তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য সময়ের আর্থিক বিষয়াদি পর্যালোচনা শেষে তা প্রকাশের সিদ্ধান্ত নেয় এডিএন টেলিকম লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,   বছরের প্রথম প্রান্তিকে এডিএন টেলিকমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৮ পয়সা।  আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাড়িয়েছে ২১ টাকা ৬৭ পয়সা। আর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩২ পয়সা।

উল্লেখ্য, পুঁজিবাজারে আসতে বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করছে এডিএন টেলিকম। ৪ নভেম্বর (সোমবার) থেকে শুরু হয়ে কোম্পানিটির আইপিওতে আবেদন চলবে আগামী ১১ নভেম্বর ২০১৯ (সোমবার) পর্যন্ত।

এর আগে গত ৩ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এডিএন টেলিকম লিমিটেড পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে বুক বিল্ডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার ৩০ টাকা করে বিক্রয় করে ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হবে। আর সাধারন বিনিয়োগকারীদের মধ্যে ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ২৭ টাকা করে বিক্রয় করা হবে। এই শেয়ার বিক্রয় থেকে ২১ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৯৮২ টাকা সংগ্রহ করা হবে।

এর আগে ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নেট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৮০ টাকা এবং বেসিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬৭ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

(এমআইআর/এসএএম/০৫ নভেম্বর ২০১৯)