Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিযোগবার্তা ডেস্ক,ঢাকা: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশে গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ হামলায় স্বেচ্ছাসেবক বাহিনীর আরও চার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে ইয়ালা প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ বছর থাইল্যান্ডে নিহত হওয়ার সবচেয়ে বড় ঘটনা এটি।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যাতে দ্রুত পৌঁছাতে না পারে, এ জন্য রাস্তায় পেরেক বিছিয়ে রাখে হামলাকারীরা। একই সঙ্গে বিস্ফোরকদ্রব্য ব্যবহার করা হয়। তবে এখনও পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেননি।

সহিংসতা পর্যবেক্ষণকারী গোষ্ঠী ‘ডিপ সাউথ ওয়াচ’ এর তথ্যানুযায়ী, এই প্রদেশ তিনটিতে ২০০৪ সাল থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত প্রায় সাত হাজার লোক নিহত হয়েছেন।

( এসআর /০৬ নভেম্বর ২০১৯)