Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 16:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর একটি ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার অলিউল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে পথচারীরা হঠাৎ ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামটিতে আগুনের ধোয়া দেখতে পান। তারা দমকল বাহিনীকে খবর দিলে নরসিংদীর দুটি, মাধবদীর দুটি ও শিবপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও এতে কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

(এসএইচআর/এসএএম/ ২৫ এপ্রিল ২০১৭)