Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 21:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১৭ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

(ইউএম/ ২৫ এপ্রিল ২০১৭)