
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সৌজন্য সাক্ষাত করতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ এসেছিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন তিনি।
উল্লেখ্য, বিএসইসির শুভেচ্ছা দূত (Brand Ambassador) হিসেবে বেশ কয়েক বছর ধরেই কাজ করছেন বিশ্বখ্যাত এই ক্রিকেটার।
বিএসইসি সূত্র জানায়, সাকিব আল হাসান এর উপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) কর্তৃক নিষেধাজ্ঞা আরোপের কারণে তিনি ICC স্বীকৃত কোনো টুর্নামেন্টে বর্তমানে অংশগ্রহন করতে পারছেন না।
সাকিব আল হাসান-এর এই দুঃসময়ে কমিশন তার পাশে থাকবে। কশিমন আশা করছে যে, সাকিব আল হাসান স্বমহিমায় আবারো ক্রিকেট বিশ্বে আবির্ভূত হবেন এবং পূর্বের ন্যায় গৌরবান্বিত প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন।
কমিশন মনে করে পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান কমিশনের শুভেচ্ছাদূত হিসেবে তাঁর ভূমিকা আগের মতো অব্যাহত রাখবেন।
সাক্ষাতকালে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনারবৃন্দ প্রফেসর মো: হেলাল উদ্দিন নিজামী, প্রফেসর স্বপন কুমার বালা, খোন্দকার কামালুজ্জামান, নির্বাহী পরিচালক মো: সা্ইফুর রহমান ও ডিএসই ব্রোকারেজ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী উপস্থিত ছিলেন।
(এসএএম/ ০৭ নভেম্বর ২০১৯)