
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে বন্ড মার্কেটের অনুপস্থিতি, ভাল প্রতিষ্ঠান এবং সুশাসনের অভাব পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়নের অপার সম্ভাবনাকে সীমিত করে রেখেছে দেশের ব্যবসায়িদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআিই)।
শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে “বেসরকারীখাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চিত্র” শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ডিসিসিআই’র প্রেসিডেন্ট ওসামী তাসীর বলেন, পুঁজিবাজারে বন্ড মার্কেটের অনুপস্থিতি, ভাল প্রতিষ্ঠান এবং সুশাসনের অভাব পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়নের অপার সম্ভাবনাকে সীমিত করে রেখেছে। তাই দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজিবাজারে বন্ড মার্কেট স্থাপন এবং স্পেশাল পারপাস ভেহিকেল হিসেবে মিউচ্যুয়াল ফান্ডের ব্যবহারকে উৎসাহিত করণের আহবান জানাচ্ছে ডিসিসিআই। উপরন্তু নিয়ন্ত্রনকারী সংস্থাসমূহের উচিত গ্রীনফিল্ড কোম্পানিসমূহকে পুঁজিবাজারে অন্তর্ভূক্ত হয়ে মূলধন সংগ্রহ করে সুযোগ প্রদান করা। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্লাটফর্ম এর কার্যকর ব্যবহার করে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানসমূহ যাতে বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে, সে ব্যবস্থা গ্রহন করতে হবে।
সংবাদ সম্মেলনে অনান্যের মধ্যে ডিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালকমন্ডলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসআর/এসএএম/ ০৯ নভেম্বর ২০১৯)