Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 22:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রবাসীদের বিনিয়োগের সুযোগ করে দিতে বিশ্বের অন্যতম বৃহত্তম পুঁজিবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘বাংলা বন্ড’।

শনিবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন ও লন্ডন স্টক এক্সচেঞ্জের যৌথ সহায়তায় বাংলাদেশী টাকার বন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ড উদ্বোধন উপলক্ষে ১১ নভেম্বর ‘রিং দ্যা বেল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উপস্থিত থাকবেন।

(এসআর/এসএএম/০৯ নভেম্বর ২০১৯)