Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 02:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: টানা চতুর্থবারের মতো সেরা করদাতার তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

আয়কর দিয়ে রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা ‘ট্যাক্স কার্ড’ এর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)  ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে। তার মধ্যে এবারো ফার্ম ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির ঢাকা বসুন্ধরার ওয়ালটন প্লাজা স্থান করে নিয়েছে।

ফার্ম ক্যাটাগরিতে অন্য তিন প্রতিষ্ঠান হলো- মেসার্স এস এন করপোরেশন ও মেসার্স এ এস বি এস ট্যাক্স ও মেসার্স সালেহ আহমেদ।

এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে সেরা করদাতার স্বীকৃতি হিসেবে একই ক্যাটাগরিতে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন ও ওয়ালটন প্লাজা ট্যাক্স কার্ড ও সম্মাননা পুরস্কার পেয়েছিল। এ নিয়ে চতুর্থবারের মতো সেরা করদাতার তালিকায় স্থান পেল ওয়ালটন।

(এসএএম/ ১২ নভেম্বর ২০১৯)