Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 01:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিকল্প বিনিয়োগ ব্যবস্থায় আরেকটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলো মসলিন ক্যাপিটাল।

গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে মসলিন ভিসি ফান্ড-১ এর উদ্ভোধন করা হয়।

এসময় ফান্ডটির ট্রাস্টি ইউনিয়ন ক্যাপিটালের কাছে স্পন্সর হিসেবে মসলিন ক্যাপিটাল একটি চেক হস্তান্তর করে। ফান্ডটি ইতিমধ্যেই ট্রাস্ট আকারে নিবন্ধিত হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে মসলিন ক্যাপটিাল জানায়, এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে নতুন উদ্যোক্তাদের ইক্যুইটি ইনভেস্টমেন্ট করা হবে।

এসময় ইউনিয়ন ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী মঞ্জুর লিয়াকত এবং মসলিন ক্যাপিটালের সিইও ওয়ালি-উল-মারূফ মতিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৭ নভেম্বর ২০১৯)