
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আগামী ২০২০ সালে দেশের ব্যাকগুলোতে ছুটি থাকবে মোট ২৪দিন। দেশের সব তফসিলি ব্যাংকে এসময় লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি ছুটির এই তালিকার আদেশ সার্কুলার আকারে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে ছুটির তালিকায় রয়েছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে শ্রমিক (মে) দিবস, ৬ মে বুদ্ধ পূর্ণিমা, ২১ মে শবে কদর, ২২ জুন জুমাতুল বিদা, ২৪, ২৫ ও ২৬ মে ঈদুল ফেতর।
বছরের দ্বিতীয় ভাগে ছুটির তালিকায় আছে—১ জুলাই ব্যাংক হলিডে, ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট ঈদুল আজহা, ১১ আগস্ট শুভ জন্মাষ্টমী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩০ অগাস্ট আশুরা, ২৬ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ৩০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
তবে চাঁদ দেখা সাপেক্ষে প্রতিবছরের মতো তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে তিন দিন করে ছুটি থাকছে। এ ছাড়া অন্যান্য উৎসবে বা বিশেষ দিনে ১ দিন করে ছুটি থাকছে।
(এসএএম/ ১৭ নভেম্বর ২০১৯)