
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্র্যান্ড র্যাংগস প্রপার্টিজ লিমিটেড ২০১৮-১৯ করবর্ষে আবাসন খাতে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে।
গত ১৪ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে ট্যাক্স কার্ড সম্মাননা ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
র্যাংগস প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে এর পরিচালক রোমানা রউফ চৌধুরী ও র্যাংকন হোল্ডিংস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর (সি রিসোর্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স রিটেইল ডিভিশন) মো. শহিদুল ইসলাম সম্মাননা স্মারক গ্রহণ করেন।
( এসআর /১৮নভেম্বর ২০১৯)