Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মেজবা উদ্দিন টুটুল, বিনিয়োগবার্তা, ভোলা: ভোলার শিবপুর থেকে কুখ্যাত ইয়াবা সম্রাট জিন্না (৩৩) কে আটক করেছে ভোলার ডিবি পুলিশ।

গতকাল সোমবার (১৮/১১/১৯) মাঝরাতে ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার আহমেদ এবং ওসি ডিবি মোঃ  সহিদুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবির এস আই নাফিউল ইসলামের নেতৃত্বে শিবপুর সুইচ গেট এলাকা থেকে ৫ পিচ ইয়াবাসহ জিন্নাকে আটক করেন তারা।জিন্না একই এলাকার মৃত হারুন এর ছেলে। জিন্না একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যাবসীয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিবপুরের একাধিক ব্যক্তি জানান, জিন্না দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছে। কিন্তু তার ভয়ে আমরা মুখ খুলতে পারিনি। এলাকায় এমন কোন খারাপ কাজ নাই  যা এই জিন্না করেনি। আমরা এর প্রতিকার চাই।

(এমটি/এসএএম/ ১৯ নভেম্বর ২০১৯)