Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 Jun 2026 23:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় অস্কার অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপনা শুরু করেন জিমি কিমেল।

এই অনুষ্ঠানে এবারের অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে এমা স্টোনের নাম ঘোষণা করা হয়। একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন ‘এল’ ছবির ইসাবেল হুপ্যার্ট, ‘লাভিং’-এর রুথ নেগা, ‘জ্যাকি’-এর নাটালি পোর্টম্যান ও ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিনস’-এর মেরিল স্ট্রিপ।

সবাইকে ছাড়িয়ে পুরস্কার ঘরে তোলেন এমা স্টোন। অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি দেখাচ্ছে এবিসি নেটওয়ার্ক।

(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৭)