Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 22:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ভোলা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ২৪ ঘন্টা গ্রাহকদেরকে ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে ভোলায় ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের ফাস্ট ট্র্যাক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে শহরের নতুন বাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ ফাস্ট ট্র্যাক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

এটি নিয়ে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও জেলা সদরের ডাচ্ বাংলা ব্যাংকের ৭টি ফাস্ট ট্র্যাক রয়েছে। এ ফাস্ট ট্র্যাকে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রাহকরা টাকা জমা দিতে পারবেন এবং ২৪ ঘন্টা টাকা উত্তোলনের সুযোগ থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ভোলা শাখার ব্যবস্থাপক মো. বাবুল খান, উপ-ব্যবস্থাপক দিপংকর পাল, এজেন্ট ব্যংকিংয়ের এরিয়া ম্যনেজার মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২১ নভেম্বর ২০১৯)