Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 11:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় কোম্পানির কার্যক্রম নিয়ে এক তদন্তের জেরে বিশ্বের সর্ববৃহৎ সিমেন্ট গ্রুপ লাফার্জ-হোলসিমের প্রধান নির্বাহী এরিক ওলসেন পদত্যাগ করেছেন।

অভিযোগ উঠেছিল, ২০১৪ সালে সিরিয়ায় কোম্পানিটির কারখানা ব্যবস্থাপকরা সেখানে ব্যবসা চালু রাখতে স্থানীয় জঙ্গি গ্রুপকে অর্থ প্রদান করেছে।

অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে বিষয়টির সত্যতাও মিলেছে।

কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, আগামী ১৫ জুলাই পর্যন্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন এরিক ওলসেন। এরপর অন্তবর্তী হিসেবে এ দায়িত্ব নেবেন বিট হেস।

সিরিয়া কেস নিয়ে উত্তেজনা ছড়ানোর মধ্যে এরিক ওলসন পদত্যাগ করার এ সিদ্ধান্ত নিলেন।

২০১৫ সালে সুইস ও ফ্রান্সভিত্তিক কোম্পানি দুটি এক হয়। একীভূত হওয়ার পর থেকে তিনি এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লাফার্জের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ওলসেন জানান, সুইস-ফ্রান্সের এই কোম্পানি থেকে তিনি সরে গেছেন। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্যি নয়। এ ধরনের কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন। তার কোনো ভুল নেই।

প্রসঙ্গত, দেশের বাজারে লাফার্জ সুরমা-হোলসিমের ম্যানেজম্যান্ট সম্পূর্ণ আলাদা। তাই এ খবর আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেললেও দেশের বাজারে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে।

(এসএএম/ ২৬ এপ্রিল ২০১৭)