Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 03:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ভোলা সদর সাব রেজিষ্ট্রি অফিসের সহকারী জাহিদা বেগমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জেলা দলিল লিখক সমতি৷

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ভোলা জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ লুৎফর রহমান জানান,

আমি মোঃ লুৎফুর রহমান ভোলা জেলা দলিল লেখক সমিতির সভাপতি। আমার সনদ নং( ২১৯৯)।

এই বিবৃতি দিচ্ছি যে, অনলাইন পত্রিকা Crimebd.com এ প্রকাশিত সংবাদে জাহিদা বেগম কর্তৃক দলিল লেখক সমিতির প্রতি আনিত অভিযোগ ১ লাখে ১০০০ টাকা চাঁদা দাবি ও অতিরিক্ত টাকা গ্রহনের অভিযোগ এবং দলিল রেজিস্ট্রিকরন সম্পর্কিত ঘুষ গ্রহনের বিষয়টি সম্পূর্ন বানোয়াট ভিত্তিহীন ও মিথ্যা। তিনি একজন সৎ, যোগ্য ও মার্জিত ব্যাক্তি।

দলিল রেজিস্ট্রি সম্পর্কিত কোন দূর্নীতির সাথে তিনি জড়িত নন।

আমি এবং আমার দলিল লেখক সমিতির সকল সদস্য জাহিদা পারভিনের বিরুদ্ধে উক্ত মিথ্যা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

(এসএএম/ ২৩ নভেম্বর ২০১৯)