Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 05:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগর্বাতা ডেস্ক,ঢাকা: সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান আর নেই। শনিবার দিবাগত রাতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

মৃত্যুকালে মোবারক হোসেন খানের বয়স হয়েছিল ৮৪ বছর। মোবারক হোসেন খান উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভাতিজা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

জানা গেছে, মোবারক হোসেন খানের দুই ছেলে দেশের বাইরে অবস্থান করছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে আসছেন তারা। বারডেমের হিমাগারে রাখা আছে গুণী এই মানুষটির মরদেহ।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মোবারক হোসেন খান। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি পুরস্কার পান।

( এসআর / ২৪ নভেম্বর ২০১৯)