Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 19:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্তির অপেক্ষায় থাকা তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।

রোববার (২৪ নভেম্বর ২০১৯) রাজধানীর একটি হোটেলে এ সভাটি অনুষ্ঠিত হয়।

এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

অনান্যের মধ্যে এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, পরিচালকমন্ডলীর সদস্য মইনুল ইসলাম, ওয়াকার আহমেদ চৌধুরী, নিয়াজ আহমেদ, মো: মাহফুজ আলী সোহেল, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুল, কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

এজিএমে বিগত বছরসমূহে কোম্পানিটির ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনাসহ ব্যবসা-বাণিজ্যের নানাদিক নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, এডিএন টেলিকম বিগত কয়েক বছর ধরে নিরবচ্ছিন্ন ওয়্যারলেস, ফাইবার এবং স্যাটেলাইটের মাধ্যমে দেশ-বিদেশে সাফল্যের সাথে নিরাপদ ডাঁটা, ভয়েজ ও ইন্টারনেট সেবা দিয়ে আসছে।

এডিএন টেলিকম বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে চায়। বাজার থেকে ৫৭ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহন করেছে কোম্পানিটি। আদবদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে আগামী ২৮ নভেম্বর লটারিরর ড্র অনুষ্ঠান করবে কোম্পানিটি।

(এমটি/এসএএম/ ২৪ নভেম্বর ২০১৯)