Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 08:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন-২০১৯ এর খসড়া অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে যখন এ বিষয়ে কোনো আইন সৃষ্টি হয়নি, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আইন পাস করেন। পরবর্তীতে ভারত, পাকিস্তান, নরওয়েসহ পৃথিবীর বিভিন্ন দেশ একই ধরনের আইন পাস করে। ১৯৮২ সালে জাতিসংঘ ‘মেরিটাইম জোন অ্যাক্ট’ গ্রহণ করে।’

ড. মোমেন বলেন, ‘সমুদ্রবিষয়ক এ আইন থাকার ফলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এক লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সুদূরপ্রসারী এ আইন পাস করার ফলে বাংলাদেশ উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত বাংলাদেশের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া নর্থ পোল পর্যন্ত বাংলাদেশের অধিকার নিশ্চিত হয়েছে।’

( এসআর / ২৬ নভেম্বর ২০১৯)