Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 23:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার লক্ষ্যে এডিএন টেলিকম লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির ড্র সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়। যা চলে টানা প্রায় দুই ঘন্টাব্যাপী।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে কোম্পানিটি ৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ সম্পন্ন করেছে।

গত ৩ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিওতে শেয়ারের ইস্যু মূল্য নির্ধারিত হয়েছে ২৭ টাকা।

সূত্র মতে, কোম্পানির অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইস্যু মূল্য নির্ধারণের জন্য যোগ্য বিনিয়োগকারীদের বিডিং এর অনুমোদন প্রদান করা হয়েছিল। যোগ্য বিনিয়োগকারীরা বিডিং এর মাধ্যমে কোম্পানির প্রতিটি শেয়ার ৩০ টাকায় প্রান্ত-মূল্য নির্ধারণ করে। সে অনুযায়ী ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার সাধারণ শেয়ার ৩০ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারী ও ২৭ টাকা মূল্যে (আট-অফ মূল্য থেকে ১০ শতাংশ বাট্টায়) ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি সাধারণ শেয়ার সাধারণ বিরিয়োগকারীর (অনিবাসী বাংলাদেশীসহ) নিকট ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।

লটারির ড্র অনুষ্ঠানে কোম্পানিটির চেয়ারম্যান আসিফ ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, পরিচালকমন্ডলী,  প্রধান হিসাব কর্মকর্তা এনায়েত হোসেন, কোম্পানি সচিব মনির হোসেন, ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটালের প্রতিনিধি, ডিএসই ও সিএসইর প্রতিনিধিসহ কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এমআইআর/এসআর/এসএএম/ ২৮ নভেম্বর ২০৯)