
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সপ্তম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পৃষ্ঠপোষকতায় দুদিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল সেনানিবাস।
টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
( এসআর / ২৮ নভেম্বর ২০১৯)