Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 03:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, পঞ্চগড়: সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮/১১/২০১৯) সকাল ১১ ঘটিকার সময় পঞ্চগড় জেলা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সবুজ আন্দোলন পঞ্চগড় জেলার সদস্য আব্দুল্লাহ আল রিফাত।

সভায় হাসনাত মোঃ হামিদুর রহমান বলেন, “জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়ার অনেকাংশে জলবায়ু সমস্যা মোকাবেলা করা সম্ভব। সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটির সদস্যরা জলবায়ু সংকট নিয়ে সবুজ আন্দোলনের কার্যক্রমকে আরো বেগবান করবে বলে আমরা প্রত্যাশা করি।”

মোঃ রাশেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমরা ইতোমধ্যে পঞ্চগড়কে দখল ও দূষণমুক্ত করতে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সবুজ পঞ্চগড় গড়ে তুলতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সভা শেষে উপস্থিত সদস্যদের মতামত নিয়ে সর্বসম্মতিক্রমে সবুজ আন্দোলন পঞ্চগড় জেলার আহ্বায়ক হিসাবে হাসনাত মোঃ হামিদুর রহমান ও সদস্য সচিব হিসাবে মোঃ রাশেদুল ইসলামকে নির্বাচিত করা হয়। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ শেখ হায়দার আলী ও মোঃ মিঠুন ইসলাম এবং সদস্য হিসেবে মোঃ জয়নুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন রিপন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ নুরুজ্জামান হক, মোঃ তোতা মিয়া, মোঃ ইকরামুল হক মুন্না, মুহাম্মদ আলী, মনজু হোসেন, মোঃ রনি ইসলাম, মোঃ সোহেল প্রধান, মোঃ রায়হান কবির রনি, মোঃ নিশাত হাসান, মোঃ রাকিব হাসান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ সাকির হোসেন, মেহেদি হাসান মাহবুব আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন।

(এসআর/ এসএএম/ ২৮ নভেম্বর ২০১৯)