Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 01:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যাত্রী চাহিদা ও পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীর বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ১ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন পাঁচটির স্থলে ছয়টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে পাঁচটি, যশোর রুটে পাঁচটি, সৈয়দপুর রুটে পাঁচটি, সিলেট রুটে দুটি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা, কক্সবাজার ৩ হাজার ৯০০ টাকা, সৈয়দপুর ২ হাজার ৭০০ টাকা, যশোর ২ হাজার ৭০০ টাকা, সিলেট ২ হাজার ৭০০ টাকা, বরিশাল ২ হাজার ৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ৯ হাজার ৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে।

( এসআর / ২৮ নভেম্বর ২০১৯)