Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 17:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিএসবি ক্যামব্রিয়ান আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং জাতীয় দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার।

খেলার উদ্বোধন করেন বিকেএসপির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সভাপতিত্ব করেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এমন উদ্যোগকে স্বাগত জানান আমন্ত্রিত অতিথিরা। তারা বলেন, এর ধারাবাহিকতায় আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।

গত ৩১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিএসবি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ৭টি টিম এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে ভবন-৬ কে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভবন-৩।

২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে ভবন-৬। জবাবে ৭ ওভার হাতে রেখে ৬ উইকেটে বিজয়ী হয় ভবন-৩। বিজয়ী দলের রাফিউ ১২৫ (৫২ বল) রান করে ম্যাচসেরা হন। পুরস্কার বিতরণ করেন বিসিবির পরিচালক সাজ্জাদুল আলম ববি।

( এসআর / ৩০ নভেম্বর ২০১৯)