Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 13:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগর্বাতা ডেস্ক, ঢাকা: চলতি বছরের অন্যতম আলোচিত ছবি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’। ছবিটির শুটিং শেষ হয়েছে বেশ আগে। তবে এবার প্রস্তুত মুক্তির জন্য। পরিচালকদ্বয় ঘটা করে জানিয়েছে, ছবিটি মুক্তি পাচ্ছে আসছে রোজার ঈদে।

৩০ নভেম্বর বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানালেন নির্মাতা সানী সানোয়ার। পাশাপাশি ছবিটির প্রথম পোস্টার অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমান, আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনি হামিদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অনেকে।

সানী সানোয়ার বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার। তবে সম্পাদনার কাজ বেশ সময় নিয়ে করা হচ্ছে। তাই আগামী বছর রোজার ঈদে এটি আসছে। আশা করছি, এটা বছরের সেরা ধামাকা হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম- বিপিএম (বার) পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম(বার), অতিরিক্ত কমিশনার, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।

আরিফিন শুভ বলেন, ‘এই ছবিটির জার্নি অনেক লম্বা। আমার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময় নিয়ে করা এই ছবি। সবচেয়ে শারীরিক ও মানসিক স্ট্রাগলের মধ্য দিয়ে এটির কাজ করেছি। ফলে এই ছবিটার প্রতি আমার অনেক মমতা। অনেক প্রত্যাশা। আশা করছি আপনারা ছবিটি দেখে মুগ্ধ হবেন।’

‘মিশন এক্সট্রিম’-এর কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া আছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্য এতে সরাসরি কাজ করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনিকারও ছিলেন সানী সানোয়ার। নায়ক আরিফিন শুভকে নিয়ে ছবিটি নির্মাণ করেছিলেন দীপঙ্কর দীপন। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয়। বলা হচ্ছে ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ ঘরানার দ্বিতীয় সিনেমা।

( এসআর /০১ ডিসেম্বর ২০১৯)