Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 02:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগর্বাতা ডেস্ক, ঢাকা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠেছে রাজধানী তেলআবিব। স্থানীয় সময় শনিবার গভীর রাতে তেলআবিবের রস্তায় জড়ো হন হাজার-হাজার বিক্ষোভকারী। এমন সময় তারা হাতে করে দেশটির পতকা, বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে আসেন।

গত সপ্তাহের শেষে দিকে ৭০ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহুর আবারো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বলা হচ্ছে, তিনিই দেশটি ইতিহাসে প্রথম সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যিনি প্রতারণা, ঘুষ এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। তাই অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করার দাবি করেন বিক্ষোভকারীরা।

ইসরায়ালের আইন অনুযায়ী অভিযুক্ত ও দোষী সাব্যস্ত না হওয়া এবং সবগুলো আবেদন খারিজ না হওয়া পর্যন্ত নেতানিয়াহু পদত্যাগ করতে বাধ্য নন। যদিও এই প্রক্রিয়াটি খুবই দীর্ঘ। এদিকে আবার সব অভিযোগ উড়িয়ে দিয়ে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু।

সূত্র: ডিডব্লিও।

( এসআর /০১ ডিসেম্বর ২০১৯)