Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 01:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগর্বাতা ডেস্ক, ঢাকা: রূপালী ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন খন্দকার আতাউর রহমান। রূপালী ব্যাংকে যোগদানের আগে তিনি জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন খন্দকার আতাউর রহমান।

খন্দকার আতাউর রহমান ১৯৮৮ সালে বিআরসি’র মাধ্যমে সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের চাকরি জীবনে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধান এবং জনতা ব্যাংক স্টাফ কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সসহ এম কম ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ময়মনসিংহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খন্দকার আতাউর রহমান। ব্যক্তিগত জীবনে খন্দকার আতাউর রহমান এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক।

( এসআর /০১ ডিসেম্বর ২০১৯)