Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 05:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মাহাবুবুল আলম সিদ্দিকী: বাজারে প্রতিনিয়ত সূচকের পতনে অনেক শেয়ার তলানিতে পরে আছে। দীর্ঘদিন যাবৎ ভলিউম ৩০০ কোটিতেই আবদ্ধ ছিল। বাজারে বড় ফান্ড আসলে সূচক এবং ভলিউম বাড়বে, সেইসঙ্গে বাজারের সাইজও বড় হবে। ফেস ভ্যালুর নীচে বা অনেক কমে তলানিতে পরে আছে বিবেচনায় মূল্যহীন শেয়ারগুলো ২/৪ দিনে ভাল বাড়ার পর বাই করে বড় ভুলের মাশুল দেওয়া লাগতে পারে। বাজারে সূচক এবং ভলিউম বাড়াতে চাইলে বড় ক্যাপিটালের শেয়ার বিশেষ করে ব্যাংক- ফাইনান্স এর দর বাড়ানোর বিকল্প নেই। ব্যাংক/ফাইনান্স গুলোর ক্যাপিটাল অনেক বেশী। যেগুলো ৩টা কোয়ার্টারেই ভাল ইপিএস দিতে পারে নাই, সেগুলো কোন অবস্থায়ই ভাল ডিভিডেন্ড দিতে পারবে না। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান বিষয়ে অনেক নেতিবাচক তথ্য এবং বার্তা সবারই জানা আছে। মনে রাখতে হবে ২০১৮ সালেও অনেক ব্যাংক/ফাইনান্স সক্ষমতার অভাবে বোনাস দিয়েছিল।

বাজার বাড়লে ভাল মন্দ সকল শেয়ারের দাম বাড়ে। আবার কারেকশন বা সূচকের পতনে মন্দ শেয়ারের দাম বেশী কমে যায়। যে টাকায় আপনি কমে পরে থাকা মন্দ শেয়ার কেনার কথা ভাবছেন বা কিনছেন, সেই টকায় কমে পরে থাকা ভাল ফান্ডামেন্টাল শেয়ার কিনে অপেক্ষা করুন। বাজার ভাল হলে সেগুলো বেশী বাড়বে এবং বড় পতনেও প্রাইস ধরে রাখতে পারবে।

ব্যাংক ফাইনান্স কম দামে কেনা থাকলে সূচকের উত্থানে দর এবং ভলিউম বৃদ্ধির সময় স্মার্টলি প্রফিট টেক করা যেতে পারে। যে কোন শেয়ারেরই দাম ২/৩ দিন বা ২/৩ টা হল্ট দেখে বাই করে বড় ভুলের মাশুল দেয়া লাগতে পারে- সেটাও মাথায় রাখতে হবে।

যে কোন সেক্টর বা নির্দিষ্ট শেয়ার একটানা দীর্ঘদিন বাড়বে না। তার মানে আপনার হোল্ডিংস এ ভাল শেয়ার থাকলে এবং দাম না বেড়ে কমতে থাকলে সেটাও যে খুব শীঘ্রই বাড়বে সেই সময়টার জন্য অপক্ষা করুন। ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে হতাশার কোন কারণ নেই। এককথায় বাজার ভাল হলে ভাল শেয়ারের কদর বাড়বে। হাজার হাজার কোটি টাকার ব্যাংক ফাইনান্স যদি ১০ টাকার শেয়ার ১৫ টাকা হয় তাহলে ৩০/৪০/৫০/১০০ কোটি টাকা ক্যাপিটালের ভাল ইপিএস এবং ডিভিডেন্ড এর শেয়ার বিশেষ করে বীমা, কিছু টেক্সটাইল এবং অন্যান্য খাতের ২০ টাকার শেয়ার কেন ৪০-৫০ টাকা হবেনা।

তাই কম দামে পরে থাকা ভাল শেয়ার নিয়ে হতাশ না হয়ে, গুজবে এবং হুজুগে হিসেব ভুল করে ভুল খাতে অনিরাপদ বিনিয়োগকে না বলুন। আপনার পরিকল্পিত সঠিক বিনিয়োগ নিয়ে বিভ্রান্তি নয়, ভাল শেয়ার হোল্ড করে আপনার সেই দিনটার জন্য অপেক্ষা করুন।

লেখক: পুঁজিবাজারের বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষক।