
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেডএর এমটিবি’র মধ্যে এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) এমটিবি’র প্রধান কার্যালয়ে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহকবৃন্দ হ্রাসকৃত প্রসেসিং ফি ও সুদের হারে এমটিবি’র লোন সুবিধা ও ক্রেডিট কার্ডে ফ্লেক্সি পে সুবিধা গ্রহণ করতে পারবেন। একইভাবে এমটিবি’র গ্রাহকবৃন্দও সী কিচেন্স বাংলাদেশ লিমিটেড-এর কিচেন সল্যুশন ও ফিটিংস বিশেষ হ্রাসকৃত মূল্যে ক্রয় করতে পারবেন।
এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক সামিয়া আফরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক ও প্রধান নির্বাহী অশোকা গামেগা ও পরিচালক আতিক এবং এমটিবি’র হেড অব রিটেইল বিজনেস তৌফিকুল আলম চৌধুরী, হেড অব কার্ডস মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং ইরফান ইসলাম, হেড অব পে-রোল ব্যাংকিং সুলতানা শিকদার অহনা, হেড অব স্ট্রাক্চার্ড ফাইন্যান্স ইউনিট মোঃ এহ্তেশাম রহমান এবং গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
( এসআর / এসএএম/ ০২ ডিসেম্বর ২০১৯)