Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইরানে বিক্ষোভ ও সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ২০৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংসতায় রূপ নেয়।

সোমবার মানবাধিকার সংগঠনটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সহিংসতায় এত মানুষের মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে।

অ্যামনেস্টির তরফ থেকে বলা হয়েছে, তেহরান প্রদেশের শাহরিয়ার শহরে কয়েক ডজন মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে দেশের অন্যান্য অংশে নিহতদের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

অ্যামনেস্টির তথ্য প্রত্যাখ্যান করেছে ইরান। তবে দেশটির তরফ থেকেও হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা হয়নি। অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়েছে, তারা বেশ কিছু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে যে, নিরাপত্তাবাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।

হতাহতদের পরিবারকে মিডিয়ার কাছে কোনো তথ্য না জানানোরও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি নিহতদের শেষকৃত্যেরও অনুমতি দেয়া হয়নি।

( এসআর /০৩ ডিসেম্বর ২০১৯)