
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কিছু সংশোধন সাপেক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) বিধিমালা, ২০১৯ অনুমোদন দিয়েছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার বিএসইসির ৭০৯তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিধিমালার উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে- সকল প্রকার অ-তালিকাভুক্ত সিকিউরিটিজ (যেমন: অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, যেকোনো প্রকার বন্ড, ডিবেঞ্চার, সুকুক, বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ইত্যাদি) নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে এই বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভূক্ত হতে পারবে।
এছাড়া সকল প্রকার তালিকাচ্যুত সিকিউরিটিজ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভূক্ত হতে পারবে। এই বোর্ডে শুধুমাত্র অজড় (ডিম্যাটেরিয়ালাইজড) আকারে সিকিউরিটিজ লেনদেন সম্পন্ন হবে। এছাড়া বিদ্যমান ওটিসি প্লাটফরমের সিকিউরিটিজসমূহ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভূক্ত হতে পারবে।
( এসআর / এসএএম/ ০৩ ডিসেম্বর ২০১৯)