Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 22:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেট কার এর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন।

বুধবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহসড়কের শিবপুর উপজেলার খলাপাড়া (গাংপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ আহামেদ সিদ্দিক (৪৫) ঢাকার স্বামীবাগ এলাকার সুলতানুল ঊলুম ক্বওমী মাদ্রাসার পরিচালক ও নারায়নগঞ্জ তারাব রূপসী এলাকার রহমানিয়া বাইতুন নূর জামে মসজিদের খতিব বলে জানা গেছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টায় সিলেটগামী একটি মাইক্রোবাস ঢাকাগামী একটি প্রাইভেট কার কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আহত হয় অন্তত ৪ জন। পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন আখাউড়া উপজেলার জাংগাল গ্রামের মোসা মিয়ার ৩ ছেলে আরাফাত (৩২) ডালিম ৩৫, ফোরকান (২৮) ও নরসিংদীর তরোয়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে রাহাত (২৭)। তারা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেপরোয়া গতি ও ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।

(এসএইচআর/এসএএম/ ০৪ ডিসেম্বর ২০১৯)