Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 04:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আনাফ ও নাজিয়ার বিয়ে হয়েছে প্রায় ছয় বছর আগে। হানিমুন করতে এসেছিল নেপালে। ছয় বছর আগে যে হোটেলে উঠেছিল ঠিক এখনও সেই হোটেলে পুনরায় উঠেছে। তবে এবার এসেছে তারা ডিভোর্স নিতে। দাম্পত্য জীবনে ইতি টানতে।

এটাই তাদের জীবনে শেষ ঘোরা এবং শেষ বোঝাপড়ার পর দেশে গিয়ে দুজনে আলাদা হয়ে যাবে। এই ছ’বছর একজন অন্যজনকে না বোঝা, পছন্দ-অপছন্দের টানাপোড়েন, বিশ্বাসের খামতি- সবকিছু মিলিয়ে দুজনই এখন অতিষ্ঠ। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সেই তুমি, এই তুমি’।

নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক ইমন, মৌসুমী হামিদ, সৈয়দ জামান শাওন ও সূচনা আজাদ।

নির্মাতা সূত্রে জানা গেছে, ( ৬ ডিসেম্বর,) মাছরাঙা টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি।

( এসআর /০৫ ডিসেম্বর ২০১৯)