
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বৈশ্বিক সম্মেলন, ইনসেনটিভ ট্রাভেল, কনভেনশন ও প্রদর্শনীর (এমআইসিই) ক্ষেত্রে পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশে ‘ইন সিঙ্গাপুর ইনসেন্টিভস অ্যান্ড রিওয়ার্ডস (ইন্সপায়ার)’ শীর্ষক একটি প্রোগ্রাম চালু করছে সিঙ্গাপুর ট্যুরিজিম বোর্ড (এসটিবি)।
ব্যবসায়িক প্রতিনিধি এবং কর্পোরেটদের মাঝে ইন্সপায়ার প্রোগ্রাম সম্পর্কে পরিচিতি করাতে ও কিভাবে এই প্রোগ্রাম থেকে সুবিধা পাওয়া যাবে- সে বিষয়ে জানাতে সম্প্রতি ঢাকার একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিঙ্গাপুর ট্যুরিজিম বোর্ড।
সিঙ্গাপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে অংশীদার হয়ে নির্ধারিত এমআইসিই গ্রুপের প্রতিনিধিদের উপভোগ্য অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাপী ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করার মাধ্যমে সিঙ্গাপুরে বিটিএমআইসিই ভ্রমণকারীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে আয়োজকরা।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮ সালে ২ দশমিক ৯ মিলিয়নেরও বেশী বিটিএমআইসিই পর্যটক সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসেন, যা ২০১৭ সালের পর্যটক সংখ্যা থেকে ১২ দশমিক ১ শতাংশ বেশি। ২০১৮ সালে ট্যুরিজম রিসিপ্টস পূর্বের বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৬৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলার হয়েছে।
সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের ডেপুটি চীফ এক্সিকিউটিভ মিস মেলিসা অ্য বলেন, “২০১৮ সালে বিটিএমআইসিই ক্ষেত্রে সফলতা অর্জনের পর বৈশ্বিকভাবে ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এর পূর্বে দক্ষিন-পূর্ব এশিয়ায় এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে কর্পোরেট গ্রুপের মধ্যে ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করা হয়েছিলো। কিন্তু বর্তমানে ইন্সপায়ার এর বৈশ্বিক সংস্করণে আমেরিকা, উত্তর এশিয়া, ওশেনিয়া এবং আরো কিছু দেশের বাজারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
“সিঙ্গাপুরের দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সহায়তায়, সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড এমআইসিই পর্যটকদের কথা বিবেচনা করে দলবদ্ধভাবে ভ্রমণের কিছু অভিজ্ঞতাকে নির্বাচন করেছে। এই নির্বাচিত অভিজ্ঞতা গুলোর মধ্যে খাবার থেকে সামাজিক মাধ্যমে যোগাযোগ, দর্শনীয় স্থান থেকে এক সাথে দল গঠনের চর্চা । দলবদ্ধভাবে ভ্রমণকে উৎসাহ প্রদানের জন্য এবং পর্যটকেরা যাতে সিঙ্গাপুর ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারেন সেজন্য এই সুবিধাগুলোকে “ইন্সপায়ার”প্রোগ্রামের ভেতরে অন্তর্ভূক্ত করা হয়েছে।”
ট্যুরিজম রিসিপ্টসে দর্শনীয় স্থান ভ্রমণ, বিনোদন এবং গেমিং (এসইজি) অন্তর্ভূক্ত নয় ।
এমআইসিই মিটিংকে সম্পৃক্ত এবং সমৃদ্ধ করছে বৈশ্বিক ইন্সপায়ার
আমেরিকান এক্সপ্রেসের ২০১৯ সালের বৈশ্বিক মিটিং এবং ইভেন্ট ফোরকাস্ট রিপোর্টে বলা হয়েছে, অংশগ্রহণকারীদেরকে সংযুক্ত করার মধ্যেই কোন মিটিং এর সর্বোচ্চ ফলাফল অর্জনের প্রধান উপায় নিহিত রয়েছে। পরিকল্পনাকারীরা অধিবেশনগুলো সঠিকভাবে সম্পন্ন করার পাশাপাশি অংশগ্রহণকারীদেরকে সর্বোচ্চভাবে সংযুক্ত করার জন্য অনন্য স্থান, যোগাযোগ এবং নেটওয়ার্কিং, কন্টেন্ট এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে থাকেন।
এছাড়াও ২০১৯ সালের সিডাব্লিউটি মিটিং এবং ইভেন্টস ট্রেন্ডস রিপোর্ট অনুসারে, অধিবেশন এবং ইভেন্টের বৈশ্বিক চাহিদা ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পাওয়া উচিত। কেননা ইভেন্টের মাধ্যমেই অংশগ্রহণকারীরা একে অপরের সাথে সামনা-সামনি দেখা, আলোচনা, কথোপকথন এবং নেটয়ার্কিং বৃদ্ধি করতে পারেন। এই ইতিবাচক দিকগুলো বিবেচনা করে, ইন্সপায়ারকে বৈশ্বিক পর্যটকদের কাছে পৌছিয়ে দেওয়া হচ্ছে যাতে এমআইসিই এর সদস্যরা সিঙ্গাপুরের অনন্য ভ্রমণ আকর্ষণগুলো এবং লাইফস্টাইল অফারিং উপভোগ করতে সিঙ্গাপুর ভ্রমণে আগ্রহী হয় ।
নির্বাচিত ৬০ধরণেরও বেশি উপভোগ্য অভিজ্ঞতার মাধ্যমে সিঙ্গাপুরকে উপস্থাপন:
বৈশ্বিক ইন্সপায়ার প্রোগ্রামটিতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা ছোট এবং মধ্যম আকারের এমআইসিই গ্রুপের পর্যটকদের জন্য কিছু বিশেষ উপভোগ্য অভিজ্ঞতাকে নির্বাচন করা হয়েছে। সিঙ্গাপুরে পর্যটকদের উৎসাহ প্রদানে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের দ্বারা এই অভিজ্ঞতা গুলোকে সাজানো হয়েছে। ইন্সপায়ার প্রোগ্রামটিতে এই ৬৩ ধরণের অনন্য অভিজ্ঞতাগুলোকে চারটি বৃহৎ বিভাগে ভাগ করা হয়েছে। এই চারটি বিভাগ হলোঃ সিঙ্গাপুরের খাবার, বিনোদন ও রাতের জীবন, থিম্যাটিক ট্যুর ও শেখার অভিজ্ঞতা, আকর্ষণ-ভিত্তিক ও স্বাতন্ত্র্য টিম তৈরীর কার্যকলাপ।
উদাহরণস্বরূপ, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ও সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র বোটানিক গার্ডেনে পর্যটকদের পছন্দ অনুযায়ী গুল্ম এবং স্পাইস দ্বারা তৈরী খাবার পাওয়া যায়। কোন পর্যটন গ্রুপ যদি সিঙ্গাপুরের সিলিকন ভ্যালী সফরে আগ্রহী হন, তাহলে তারা ওয়ান নর্থ এলাকায় ভ্রমণ করতে পারেন। সেখানে সফল ব্যবসায় প্রতিষ্ঠাতাদের নিয়ে এবং বিভিন্ন স্টার্টআপ সম্বন্ধে একটি সেশন আয়োজন করা হয় । যে সব পর্যটকেরা সিঙ্গাপুরের বিখ্যাত সবুজ ভূমির সৌন্দর্য দেখতে চান তারা সমুদ্রের পাশের গার্ডেনগুলোতে র্যাযপসোডী শো উপভোগ করতে পারেন। ওসিবিসি স্কাইওয়ে থেকে সাগরের পাশের এই স্থানগুলোতে রাতের শহরের অতুলনীয় ও মনোরম রূপ দেখতে পাওয়া যায়।
২০১৯ সালে এবং এর পরবর্তী সময়ে যে অধিবেশন এবং ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে:
সিঙ্গাপুরের বিটিএমআইসিই ক্ষেত্রটি ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে। ২০১৯ সালে যে বড় ইভেন্ট এবং অধিবেশনগুলো এই শহরে আয়োজন করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভীডকন এশিয়া, হোম ডেলিভারী এশিয়া, ডেলয়েট অল হ্যান্ডস মিটিং এবং বেন্টলে সিস্টেমস ইয়ার ইন ইনফ্রাস্ট্রাকচার কনফারেন্স। ভিডকন হলো অনলাইনে যারা কন্টেন্ট তৈরী করেন তাদের বৈশ্বিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় ইভেন্ট এবং এই অনুষ্ঠানের এশিয়া সংস্করণ আয়োজন করা হবে সিঙ্গাপুরে।
২০২০ থেকে ২০২১ সালের মধ্যে, সিঙ্গাপুর বিশ্বের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি প্রফেশনালদের সমবেত হওয়ার সবচেয়ে বড় অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক অ্যাসোসিয়েশনের ১৪২ তম বার্ষিক অধিবেশনের আয়োজন করবে এবং এই অধিবেশনে ৮০০০ প্রতিযোগী অংশগ্রহণ করবে। ২০২০ সালে সিঙ্গাপুরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর কনভেনশন অনুষ্ঠিত হবে যেখানে আনুমানিক ২০,০০০ বিদেশী অংশগ্রহণ করবে যা এই শহরে অনুষ্ঠিত সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন সমাবেশ হবে। এসএপি ফিল্ডের কিক অফ মিটিং পর পর দুই বছর ২০২০ এবং ২০২১ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। এছাড়াও এশিয়া প্যাসিফিকের লাইফ ইন্স্যুরেন্স সমাবেশ এবং মিলিয়ন ডলার বৈশ্বিক কনফারেন্সের রাউন্ড টেবিল ২০২১ সালে এখানেই অনুষ্ঠিত হবে।
সিঙ্গাপুরের ইভেন্টস অনুষ্ঠিত হওয়ার এ ধারা এর পরের বছরগুলোতেও অব্যাহত থাকবে। ২০২২ সালে সিঙ্গাপুর এবং দক্ষিন-পুর্ব এশিয়া প্রথম বারের মত মেডিক্যাল ইমেজ কম্পিউটিং এবং কম্পিউটার এসিস্টেড ইন্টারভেনশন ( এমআইসিসিএআই) এর আন্তর্জাতিক কনফারেন্স যৌথভাবে আয়োজন করবে যা এই ক্ষেত্রের প্রফেশনালদের সবচেয়ে বড় সমাবেশ হবে, যেখানে আশা করা হচ্ছে ২০০০ জন প্রতিনিধি পরিদর্শন করবে। সিঙ্গাপুর সম্প্রতি ২০২৩ সালে অনুষ্ঠিত ২৫ তম বিশ্ব ডার্মাটোলোজি সমাবেশের পছন্দনীয় স্থান হিসেবে নির্বাচিত হয়েছে । এটি এই শহরে অনুষ্ঠিত মেডিক্যাল খাতে সবচেয়ে বড় সমাবেশ যেখানে আশা করা হচ্ছে ১৫,০০০ অংশগ্রহণকারী উপস্থিত থাকবে ।
সিঙ্গাপুর এশিয়ার কেন্দ্রস্থল যার মাধ্যমে সহজেই দ্রুত বর্ধনশীল এশিয়ার বাজারে প্রবেশ করা যায়:
সিঙ্গাপুর দক্ষিন-পূর্ব এশিয়ায় অবস্থিত এবং এ দেশটিতে সৃজনশীল ব্যবসায় উপযোগী পরিবেশ রয়েছে। এটি প্রিমিয়ার ব্যবসায়িক ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কেন্দ্রস্থল হিসেবে বিখ্যাত যেখানে উচ্চমান সম্পন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এই নগর-রাষ্ট্রটি গতিশীল এবং ব্যবসায়-বান্ধব পরিবেশ নিশ্চিত করে থাকে যা যোগাযোগ, নিরাপত্তা এবং উপভোগ্য পৃথক পৃথক ভেন্যু এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।
ইন্সপায়ারের জন্য আবেদন:
এমআইসিই গ্রুপের সদস্য যারা ১০ সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ এই সময়ের মধ্যে সিঙ্গাপুরে ভ্রমণ করবেন তারা ইন্সপায়ার প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। এই গ্রুপে সর্বনিম্ন ২০ জন বিদেশীর অংশগ্রহণ থাকতে হবে এবং তাদেরকে সিঙ্গাপুরে কমপক্ষে তিন দিন অবস্থান করতে হবে। আগ্রহী গ্রুপকে অবশ্যই ৩১ মার্চ ২০২১ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ইন্সপায়ার সম্বন্ধে আরো তথ্যের জন্য ভিজিট করুনঃ https://www.visitsingapore.com/mice/inspire
সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড সম্পর্কে:
সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি) সিঙ্গাপুরের অর্থনৈতিক খাতের অন্যতম উৎস ট্যুরিজমের ক্ষেত্রে প্রধান উন্নয়নমূলক এজেন্সি হিসেবে কাজ করে। ইন্ডাস্ট্রিতে আমাদের যে অংশীদার এবং কমিউনিটি রয়েছে তাদের সহায়তায় আমরা সিঙ্গাপুর ট্যুরিজমকে গতিশীলতা দান করেছি। যে বৈশিষ্ট্যটি সিঙ্গাপুরকে একটি উৎকৃষ্ট গন্তব্যস্থল হিসেবে অন্যান্য রাষ্ট্র থেকে পৃথক করেছে তা হলো এখানে মানুষকে তাদের আবেগকে শেয়ার এবং তীব্র করতে উৎসাহ প্রদান করা হয়। একারণেই আমরা “প্যাশন মেড পসিবল”- এর মাধ্যমে সিঙ্গাপুরকে ব্রান্ডিং করে থাকি।
অতিরিক্ত তথ্যের জন্যঃ www.stb.gov.sg অথবা www.visitsingapore.com | আমাদেরকে ফলো করুন: facebook.com/STBsingapore অথবা twitter.com/stb_sg
(এসএএম/ ০৫ ডিসেম্বর ২০১৯)