Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাদল মিয়া ভান্ডারী (৫৫) নামে এক পথচারীর নিহত হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া ভান্ডারী একই উপজেলার মরজাল গ্রামের মৃত: হাফেজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাসসহ চালক সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ। আটককৃত চালকের বাড়ি জয়দেবপুর জেলার হায়দাবাদ এলাকায়।

ভৈরব হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,  ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস এক্সপ্রেসের বাসটির স্টিয়ারিং বিকল হয়ে গেলে চালক উল্টো পথে বাসটি চালিয়ে যাচ্ছিল। এসময় বাসটি মরজাল বাসন্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাদল মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করেছে।

(এসএইচআর/এসএএম/ ০৭ ডিসেম্বর ২০১৯)